সোহেল খন্দকার(ঝালকাঠি)প্রতিনিধি // ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় বাপ্পি আকন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও একপিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজাপুর ডিগ্রি কলেজের পেছনে জাফর সিকদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক বাপ্পি আকন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জয়কুল আবাসন এলাকার মফিজুল আকনের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য সেবন ও সংশ্লিষ্ট অপরাধের দায়ে বাপ্পি আকনকে ১ বছর ৩ মাসের কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজাপুরে মাদকবিরোধী এ অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।