স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন ২ নং মগর ইউনিয়নের পূর্ব রায়াপুর বটতলা গ্রামে বাড়ি থেকে উৎখাতের চেষ্টায় দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। রবিবার (৬ জুলাই) বেলা আনুমানিক সাড়ে ১২ টার নিজ ঘরে ঢুকে এ হামলার ঘটনা ঘটায়। আহত ইব্রাহিম হাওলাদার (৩৮) ও সেলিম হাওলাদার (৪৫) তারা উভয়েই হলেন একই ওয়ার্ডের বাসিন্দা। আহত ইব্রাহিম হাওলাদার ও সেলিম হাওলাদার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ইব্রাহিমের স্ত্রী জানান ২০১৭ সালে ইব্রাহিম সুলতান হাওলাদারের কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু প্রায় সময়ই ইলিয়াস হাওলাদাররা তাদের বাড়ি থেকে উৎখাত করার চেষ্টায় তার ছেলে রিয়ান কে মারধর করে চলাচলের পথে কাটাতাবেরা বেরা দিয়ে পথ বন্ধ করে তাদের হাঁস-মুরগি জোরপূর্বক ধরে নিয়ে যায়। এতে বাধা প্রদান করিলে তাদেরকে মারধোর করে বলে অভিযোগ পাওয়া গেছে, এ নিয়ে ওই ওয়ার্ডের চেয়ারম্যান সহ অন্যরা সালিশ বৈঠক করে উভয়কে মীমাংসা করে দে কিন্তু ইলিয়াস হাওলাদার তাদের রায় না মেনে একই কাজ বার বার করতেন। তারই সূত্র ধরে ঘটনার দিন রিয়ান ও ইব্রাহিমকে তার ঘরে ঢুকে ইলিয়াস হাওলাদার, আলড়ী হাওলাদার, আবির হাওলাদার লিলি বেগয় ও রোকেয়া সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্যে জি আই পাইপ ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় তাদের ডাক চিৎকার শুনে সেলিম হাওলাদার এগিয়ে এসে ইলিয়াছ এর কাছে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাকেও হত্যার উদ্দেশ্যে রান্দা, চাইনিজ কুড়াল ও রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।