প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৪:৪৫ পি.এম
রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।তবে চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভীর রিজভীর সঙ্গে সার্বক্ষণিক থাকা ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
তিনি জানান, রুহুল কবির রিজভীর শ্বাসকষ্টও কমে গেছে। গায়ে জ্বর আর নেই। গত দুদিনে শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি এখন অনেকটাই সুস্থবোধ করছেন। তবুও সতর্কতার কারণে তাকে আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.