প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৩:৪২ পি.এম
লালপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) ভোরে উপজেলার পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের ইসারুদ্দিন মন্ডলের ছেলে ভ্যান চালক আলফু (৫৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলভদ্রপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে ট্রাক চালক মোস্তাকিম (২৪)।
স্থানীয় সূত্রে জানাযায় খুলনা থেকে বনপাড়াগামী একটি ট্রাক রাজাপুরগামী একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানের চালক আলফুর মৃত্যু হয় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোড়ে ধাক্কা দিলে ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত অবস্থায় গাড়িতে আটকে থাকে। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে ট্রাকের চালক মোস্তাকিমের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান দুর্ঘটনা কবলিত ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানটি জব্দ করা হয়েছে। এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.