প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ৩:৩৫ পি.এম
লালপুরে বিভন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু

লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের শ্বারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন বর্তমান পেক্ষাপটে সারাদেশে দূর্গা পূজা উপলক্ষে অলিখিত ষড়যন্ত্র করছে একটি মহল।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপির নেতা কর্মীরা আপনাদের পাশে রয়েছে, আগামীতেও থাকবে। বিএনপি সম্প্রীতির রাজনীতি করে, সুষম বন্টনের রাজনীতি করে।
তিনি আরো বলেন অন্যান্য ধর্মীয় উপাসনালয় গুলো যেভাবে উন্নয়ন হবে আপনাদেরও মন্দিরগুলোতেও উন্নয়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম টমি, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক আবুল খায়ের একে, জেলা যুবদলের সাবেক সদস্য আমিনুল ইসলাম বুদ্ধ, সাবেক থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলাম লিপু, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রানা সরদার, এবি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউছার ইসলাম, লালপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.