প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৩:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৮:০১ পি.এম
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত।

এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলী হোসেন নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার ৮ এপ্রিল ভোররাতে ওই সীমান্তের ৮৭৪/৫ নং এস সীমন্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। আলী হোসেন পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের বানিয়াটারীর আব্দুল গফুরের ছেলে।
বিজেপি ও স্থানীয় সূত্রে জানা যায় ওই সীমান্ত এলাকা দিয়ে রাতে ভারতীয় গুরু পারাপারের চেষ্টা করে একদল চোরাকারবারি এ সময় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফের সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়লে সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব বানিয়াটারি এলাকার আলী হোসেন নিহত হয়।
এ সময় অপর একজন আহত হয়। নিহত আলী হোসেনের লাশ বিএসএফের সদস্যরা টেনে হিছরে ভারতে নিয়ে যায় বলে এলাকাবাসী জানান।
এ ঘটনায় ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন ধবলগুড়ি সীমান্তে ১ বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়াও সেখানে বিজিপির সদস্যরা অবস্থান করছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ তিস্তা ব্যাটালিয়ন এর অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাংলাদেশী নিহতের ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.