প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৪:২৭ পি.এম
লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন। আটক -৩

আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি // লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সানিয়াজান ইউনিয়নে আবাদি জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ভাতিজা হাসেমের ছুরিকাঘাতে চাচা আবু সামার (৬৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠ্যাংঝারা নামক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় হাসেমের বাবা বছির আলী ও হাসেমের স্ত্রী শাহিনা বেগম এবং হাসেমের পুত্রবধূ সুবর্না বেগমকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
নিহত আবু সামা ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আর ভাতিজা হাসেম আলী একই এলাকার বছির আলীর ছেলে। তারা দুজনে সম্পর্কে চাচা-ভাতিজা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জমি চাষ করার জন্য চাচা আবু সামা ভাতিজা হাসেমের আবাবি জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনাটি মীমাংসা করার কথা বলে আজ দুপুরে আবু সামা ও তার ছেলে বাদলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে হাসেম। এ সময় ভাতিজা হাসেম ও তার লোকজন আবু সামা ও তার ছেলে বাদলের উপর হামলা করে। এতে ভাতিজা হাসেমের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান চাচা আবু সামা। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, আজকে দুপুরে মৃত্যু অবস্থায় একজনকে নিয়ে আসে তার পরিবার। আমার জানতে পারি শারীরিক জখমের কারণে তার মৃত্যু হয়েছে। পরে আমরা পুলিশকে অবগত করেছি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। এ ঘটনায় তিন জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহতের পরিবার মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.