
তিনি এই ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন—শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই হামলা ন্যাক্কারজনক! শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংঘঠিত সংগঠনটির কর্মসূচিতে পুলিশের হামলায় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াত, এনসিপিসহ অনেকে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।