গৌরনদী প্রতিনিধি // হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে সরকারি গৌরনদী কলেজ রোভার স্কাউট ও গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের গার্লস গাইডের সহায়তায় বুধবার সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম কর্মসূচীর উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভূঞ্জমালী, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গার্লস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক শিল্পী রানী দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউমান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কোষাধক্ষ্য এস এম জুলফিকার, উপদেষ্টা ডাঃ সমীর কুমার চাকলাদার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক পলাশ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আল আমিন, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তামিম।