
সাকিব গত ৬ মাস থেকে নানা কারণে ভুগছেন। ইনজুরির কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে খেলা হয়নি তার। তার নেতৃত্বও বাজে গেছে, পড়েছেন চোখের সমস্যাতেও। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ফিরেছিলেন তিনি।
শেবাগ জানিয়েছেন, বাংলাদেশের রান তাড়ার সময় একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিবের বড় ভূমিকা থাকা দরকার ছিল। অথচ আনরিখ নরকিয়ার একটি শর্ট বল খেলতে গিয়ে বিদায় নেন তিনি।
ক্রিকবাজে এ নিয়ে শেবাগ বলেন, ‘তাকে যদি দলে অভিজ্ঞ হিসেবে নেওয়া হয়, তবে আমরা এর কিছুই দেখতে পাচ্ছি না। তাকে অন্তত উইকেটে কিছুক্ষণ থাকতে হতো, এটা এমন না যে আপনি হেইডেন অথবা গিলক্রিস্ট যারা শর্ট বলে পুল শট খেলতে পারে। আপনি বাংলাদেশের একজন ক্রিকেটার। নিজের মান অনুযায়ী খেলুন। আপনি যখন হুক বা পুল খেলতে পারেন না, তখন আপনি যেটা পারেন সেটাই খেলুন।’
বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে এর আগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। তবে সেই ম্যাচেও ব্যর্থ ছিলেন সাকিব। ১৪ বল খেলে ৮ রান করেছিলেন। এ নিয়ে শেবাগ বলেন, ‘তার এই স্কোরগুলোর জন্য তাকে লজ্জিত হওয়া উচিৎ। এমনকি তার বোঝা উচিৎ টি-টোয়েন্টিতে তার আর দেওয়ার কিছু নেই এবং অবসরের ঘোষণা দেয়া উচিৎ।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।