মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ // সুনামগঞ্জে নদী থেকে এক কিশোরের
লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত কিশোরের নাম- শাফিল মিয়া
(১৮)। সে জেলার মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের কাউহানী গ্রামের
মৃত আলীনুর মিয়ার ছেলে।
আজ শুক্রবার (৩১ মে) সকাল ৯টায় নদীর পানিতে কিশোর শাফিল মিয়ার মৃতদেহ
পানিতে ভেসে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। কিন্তু পুলিশ আসতে
দেড়ী হওয়ার কারণে স্থানীয়রাই ওই কিশোরের লাশ নদী থেকে উদ্ধার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার
সময় মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা বাজার থেকে কাজ শেষ করে ছোট
ইঞ্জিনের নৌকা যোগে নিজ বাড়িতে ফিরছিল কিশোর শাফিল মিয়া। কিন্তু
পাশের শানুয়া গ্রামের সামনে আসার পর চলমান ইঞ্জিনের নৌকা থেকে হঠাৎ
মনাই নদীতে ছিটতে পড়ে নিখোঁজ হয়ে যায় কিশোর শাফিল মিয়া।
আর এই ঘটনাটি তাৎক্ষনিক ভাবে চারদিকে জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন
ঘটনাস্থল ও তার আশেপাশে রাতভর নদীতে অনেক খোঁজাখুজি করে। কিন্তু নিখোঁজ
কিশোর শাফিল মিয়াকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। অবশেষে আজ শুক্রবার
(৩১মে) সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২শ মিটার দূরে মনাই নদীর পানিতে ওই
কিশোরের মৃতদেহ ভাসতে দেখে থানায় জানানোর পর পুলিশ না আসার কারণে
স্থানীয়রা নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন
সাংবাদিকদের জানান- নদীতে ডুবে কিশোর মৃত্যুর খবর জানতে পেরেছি। আমরা
ঘটনাস্থল পরিদর্শন করে এব্যাপারে আইনগত পদক্ষেপ নেব।