
তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। তারা আন্দোলন শুরু করেছে। তাই বাধা দিয়ে বিএনপির কোনো সমাবেশ ঠেকানো যাবে না। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় সমাবেশেও জনতার ঢল নামবে।
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ থেকে ১০ হাজার নেতাকর্মী সমর্থকসহ আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করবে। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা, পৌর ও থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা এই প্রস্ততিমূলক সভায় অংশ নেন।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।