
সোমবার কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভবনে ওই হামলা চালানো হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আল জাজিরার দোহা সংবাদদাতা জানান, ক্ষেপণাস্ত্রটি একটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা সেবাদাতা প্রতিষ্ঠানের আবাসিক ভবনে আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর জরুরি সেবাদাতারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা সরকারের অনুমোদন দেওয়া প্রক্রিয়া অনুযায়ী কাজ শুরু করেন। তারা দাবি করেছেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।
এদিকে, আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত ইরানের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আরব লিগের সদস্য দেশগুলোর ওপর বেপরোয়া হামলা চালাচ্ছে ইরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।