প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৮:১০ পি.এম
স্বর্ণের দাম কমলো, ভরি কত?

টানা ৪ দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার (৯ এপ্রিল) থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। ফাইল ছবি
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (৯ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.