প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৫:০৪ পি.এম
হাতীবান্ধায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি // লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি এলাকায় ডোবার পানিতে পড়ে রাফসান (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় এ র্ঘটনা ঘটে।
নিহত শিশু রাফসান ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত রাফসান একটি ডোবায় পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখে তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনারুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.