প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৪, ২:২৮ পি.এম
হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট // "দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো" এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ , ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মনির হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা পারভীন, এনজিও প্রতিনিধি রবিউল ইসলাম সহ নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ।
এসময় উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন বলেন, দুর্যোগের আগে পূর্ব প্রস্তুতি স্বরূপ আমরা যদি সচেতন থাকি ও প্রস্তুতি গ্রহণ করি তাহলে হঠাৎ করে কোন ধরনের দুর্যোগ এসে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবে না।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.