প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৫:৪৯ পি.এম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক // হাম উপসর্গে দেশেআরও ২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৬ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গে ৮৯৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.