প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৬, ৫:৪৬ পি.এম
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর শরীরে হামের উপসর্গ ছিল। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে মোট ১৩ হাজার ৪১০ শিশুর হাম শনাক্ত হয়েছে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.