প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ১:২৮ পি.এম
হিজলায় ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমা প্রদান ও বীজ বিতরণ

মাইক্রোফাইন্যান্স দাবির অর্থায়নে বরিশালের হিজলা উপজেলায় কৃষাণিদের মাঝে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে ব্র্যাক ।উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষাণিদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজি ও ধানের বীজ বিতরণ করা হয় ।
১২মে, মঙ্গলবার, সকালে হিজলা ব্র্যাক এড়িয়া অফিসে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিএম আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসানুল হাবিব আল আজাদ জনি সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদেরকে স্বাবলম্বী করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে কৃষি সহায়তা, প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন । বীজ পেয়ে কৃষাণিরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান ।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.