1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমরা দলমত নির্বিশেষে সকলকে নিয়ে পথ চলবো মেহেন্দিগঞ্জে ইফতার মাহফিলে রাজিব আহসান! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আমরা দলমত নির্বিশেষে সকলকে নিয়ে পথ চলবো মেহেন্দিগঞ্জে ইফতার মাহফিলে রাজিব আহসান!

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০৪ 0 বার সংবাদি দেখেছে
44

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। আমাদের স্বপ্ন অনেক বড়। তারেক রহমান বলেছেন স্বপ্ন দেখবা এবং সৎ ভাবে কাজ করবা। আমরা তা মেনেই কাজ করছি। আমাদের আকাশ ছোয়া স্বপ্ন রয়েছে আপনারা সাথে থাকলে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমাদের মধ্যে মত পার্থক্যে থাকবে তারপরও আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। অবহেলিত হিজলা-মেহেন্দিগঞ্জে কিছুই নেই তবে কাজ করার মতো অনেক কিছু আছে। আমরা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে পথ চলবো। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে। আমাদের কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে রাজিব আহসান এসব কথা বলেন। সরকারি পাতারহাট আর সি কলেজ মাঠে ২২ রমজান (২৩ মার্চ) অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জহির উদ্দিন তুহিন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেছার উদ্দিন শফি, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আফসারী, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব কামরুল হাসান, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাহমুদ খান।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews