1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় মর্টার চালু করতেগিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কলাপাড়ায়  মর্টার চালু করতেগিয়ে  বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭০ 0 বার সংবাদি দেখেছে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রুবেল সরদার (২৮) নামের এক সন্তানের জনকের মৃতু হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে একটি দোকানের কাজ করতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত রুবেল সরদার ওই ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে।
মৃতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রুবেল সরদার পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার দিন সকালে স্থানীয় কলেজ বাজারে একটি দোকান সংষ্কারের কাজে যান। পানির মটারের লাইন চালু করতে গেলে তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews