1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে নির্ধারিত দামের চেয়ে বেশী দামে গরুর মাংস বিক্রি করার দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
চিশতিয়া নিজামিয়া রিন্দা কওম দরবার শরীফে বৃহস্পতিবার বাৎসরিক ওরস মাহফিল অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

গৌরনদীতে নির্ধারিত দামের চেয়ে বেশী দামে গরুর মাংস বিক্রি করার দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫৪ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।

বরিশালের গৌরনদীতে নির্ধারিত দামের চেয়ে বেশী দামে গরুর মাংস বিক্রি করার অভিযোগ বাবুল সরদার নামে এক কসাইকে (মাংস বিক্রেতাকে) ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর ১২টার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠী বাজারে অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এ জরিমানা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা দরে বিক্রির জন্য মূল্য নির্ধারন করে দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।

রোববার সকাল থেকে পৌরসভার আশোকাঠী বাজারের খানজাহান আলী মিট হাউসে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি করে আসছিল। নির্ধারিত দামের চেয়ে বেশী দামে গরুর মাংস বিক্রি করার অভিযোগ পেয়ে তিনি (এসিল্যান্ড) রোববার দুপুরে ওই মাংসের দোকানে অভিযান চালায়। ঘটনা সত্যতা পেয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীনে দোকানের মালিক বাবুল কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews