1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৪ 0 বার সংবাদি দেখেছে

বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে ওঠে এবং জেলেরা সেটি আড়াই লাখ টাকায় বিক্রি করেন।

 
স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, কাঁঠালিয়া উপজেলার অবস্থান বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। এখানকার অনেকেই নিয়মিতভাবে  বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে এই জেলেদের একটি দল বঙ্গোপসাগর থেকে ধরা বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসে।
 
মাছটির ওজন আনুমানিক ২৫ মন উল্লেখ করে তিনি বলেন, নিলামে ওঠার পর আমুয়ার মাছের আড়দ্দার আব্দুল হাই মাছটি আড়াই লাখ টাকায় কিনে নেন। এরপর তিনি মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে তুলে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান।
 
এইচএম বাদল আরও জানান, কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলো দারুণ খুশি। মাছটি আনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews