1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে
40

ছুটির দিনে শুক্রবার (১৩ মার্চ) স্বস্তির বৃষ্টিতে ভিজেছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় শিলাবৃষ্টি, সঙ্গে ছিল দমকা ঝোড়ো হাওয়া। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

এই অবস্থায় আরও পাঁচ দিন দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) সকালের মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায়ও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শনিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এই এদিকে আবহাওয়াবিদ জানান, ১৫ মার্চ ১৮ মার্চ পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews