1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধর্ষকদের বিচারের দাবীতে বরিশাল মহিলাদলের বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
চিশতিয়া নিজামিয়া রিন্দা কওম দরবার শরীফে বৃহস্পতিবার বাৎসরিক ওরস মাহফিল অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

ধর্ষকদের বিচারের দাবীতে বরিশাল মহিলাদলের বিক্ষোভ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বরিশালজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর মহিলা দল ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ধর্ষকদের বিচার দ্রুত সময়ে কার্যকরের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময়ে তাদের সাথে একই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন বরিশাল সিটি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ন-আহবায়ক আফরোজা খানম নাছরিন, মহানগর মহিলা দলের সম্পাদক পাপিয়া পারভীন সহ অন্যরা।

পৃথক মানববন্ধন গুলোতে বক্তারা বলেন, দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। আছিয়ার ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতা এনে বিচারের দাবি করতে হবে।

এছাড়া চলমান অস্থিতিশীল পরিবেশ রোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews