1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
তোফাজ্জলসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূূচিতে বক্তারা বলেছেন, পালানোর পরিকল্পনা না থাকলে জনতাকে মব ইনজাস্টিসমুক্ত সমৃদ্ধ দেশ উপহার দিতে কাজ করুন। জনগণ নির্মমতার রাজনীতি চায় না। দেশ সংকটাবদ্ধ ৫৪ বছর ধরে। তারা অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও কূটনৈতিক সংকট থেকে মুক্তির জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালালেও বারবার ব্যর্থ হচ্ছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, গণমাধ্যম ব্যক্তিত্ব নজিবুল আকবর, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আখতার, শিক্ষক নেতা হুমায়ুন কবির, আবদুর রহমান, আফতাব মন্ডল প্রমুখ।  এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মমতার রাজনীতি থেকে মুক্তির জন্য পুরো জাতি ছটফট করছে যুগের পর যুগ। এক পক্ষ পালালে বা পরাজিত হলে আরেক পক্ষ এসে সন্ত্রাস- নৈরাজ্য-দুর্নীতি খুন-গুম শুরু করে। জনগণ এসব ভন্ড-প্রতারক-দুর্নীতিবাজদের হাত থেকে মুক্তি চায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews