1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন গৃহবধূ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পটুয়াখালীতে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার (১৫ নভেম্বর) রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়। হাসপাতাল সূত্র জানায়, প্রসব ব্যথা উঠলে বুধবার বিকেলে শহরের শিমুলবাগ এলাকার ওই নারী হলিটাচ হাসপাতালে ভর্তি হন। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকারিয়া সুলতানার তত্ত্বাবধায়নে অপারেশনের মাধ্যমে একে একে চার সন্তানের জন্ম হয়।

এদের মধ্যে তিনজন মেয়ে ও এক ছেলে। পরে রাত সোয়া ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য শিশুদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ডা. জাকারিয়া সুলতানা বলেন, প্রথম থেকে ওই নারী আমার তত্ত্বাবধানে ছিলেন। রোগীর ডায়াবেটিস, থাইরয়েড ও উচ্চরক্তচাপ থাকায় কিছু জটিলতা তৈরি হয়। তাই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews