1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রচারনার প্রথমদিনেই বরিশাল-৫ আসনে নৌকার জয়জয়কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

প্রচারনার প্রথমদিনেই বরিশাল-৫ আসনে নৌকার জয়জয়কার

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে
31
নিজস্ব প্রতিবেদক // প্রচারনার প্রথমদিনেই বরিশাল -৫ আসনে নৌকার জয়জয়কার। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই বরিশাল নগরীসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে চলে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারনা।
এসময় নেতা-কর্মীরা সিটি কর্পোরেশনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নের ধারা আব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
নেতা-কর্মীরা এসময় লিফলেট বিতরন করেন। নগরীতে প্রচারনায় অংশ নেন মহানগর আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির, জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক  এ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, কেন্দ্রিয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জুবায়ের আব্দুল্লাহসহ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়া এদিন নগরী ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews