1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রাথমিক চিকিৎসা দিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রাথমিক চিকিৎসা দিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার (১২ জুন) রাতেই তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ বাকি পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার (১৩ জুন) বেলা পৌনে ১টার দিকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে এসব কথা বলেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তিনি বলেন, কিছুক্ষণ আগে আমি হাসপাতাল থেকে বাসায় এসেছি। ম্যাডামের অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, সোমবার রাতে হাসপাতালে ভর্তির পর ম্যাডামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আজ বাকি পরীক্ষাগুলো করানো হবে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নেবেন কীভাবে ওনার পরবর্তী চিকিৎসা হবে।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে বরাবরের মতো তার গৃহকর্মী ফাতেমাসহ দুই জন ব্যক্তিগত কর্মকর্তা আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews