1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনায় ১৭ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেঘনায় ১৭ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক //  বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ লাখ গলদা চিংড়ি রেণু পোনা জব্দ করেছে হিজলা উপজেলা মৎস্য দপ্তর। জব্দকৃত এসব চিংড়ি রেণুর আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ টাকা।

 

হিজলা মৎস্য অফিস জানায়, রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৪টি ড্রামে আনুমানিক ৬ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। এ সময় একটি ট্রলার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধারকৃত রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা ধরার অপরাধে মোট ৩৫ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি প্রতিরাতে মেঘনা নদী থেকে অবৈধভাবে গলদা চিংড়ির রেণু পোনা পাচার করা হয়। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ৬ লাখ রেণু পোনা জব্দ করি।পরে তা মেঘনা নদীতে অবমুক্ত করি। এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews