1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় একের পর ডাকাতির ঘটনায় চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় বুধবার দুপুরে জেলা পুলিশের সন্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার ৪নম্বর দুধল ইউনিয়নের চাটরা গ্রামে ২০ অক্টোবর রাতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলাম খলিফার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম।

মামলার সূত্র ধরে আসামিদের ধরতে অভিযান চালায় বরিশাল জেলা পুলিশ। অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেপ্তার করেন তারা। বাকি ডাকাতদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার। গ্রেপ্তারকৃতরা হলেন- দুধল ইউনিয়নের চাটরা গ্রামের বাদল খানের ছেলে মুছা খান (২১), একই গ্রামের নুর মোহাম্মদ খলিফার ছেলে পলাশ খলিফা (৩৩), সরসী গ্রামের জালাল শিকদারের ছেলে সাগর শিকদার (২৩) ও আজিজ খানের ছেলে মাসুদ খান (৪০)। তাদের কাছ থেকে ডাকাতির মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews