1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বরিশালে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে
48

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতা-নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন, গৌরনদী উপজেলা মহিলা লীগের সদস্য সালমা আক্তার ছবি এবং আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকায় বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজারে হামলা চালিয়ে ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামকে আহত করা হয়। এ ঘটনায় চলতি বছরের ১২ জানুয়ারি মামলা করেন রাতুল। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews