1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণ,একাধিক মামলা চলমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণ,একাধিক মামলা চলমান

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে

 

স্টাফ রিপোর্টার।।
বরিশাল নগরীর আলেকান্দা মৌজার জে এল ৫০ নং-এর ১৩৫৮নং দাগের উত্তরাংশে অবস্থিত একটি চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত স্থানে পূর্ব-পশ্চিমমুখী প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের একটি রাস্তা দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছেন। বিশেষ করে আখতারুজ্জামান পরিবারের সদস্যরা গত প্রায় ৫০ বছর ধরে এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করে আসছেন।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বাকু গং, পিতা মরহুম মোতাহার উদ্দিন আহম্মেদ, জানান— “শহীদ সেলিমবাগ” মুসলিম গোরস্থান রোড সংলগ্ন এই রাস্তা এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে কোনো প্রকার পূর্ব নোটিশ বা আইনগত প্রক্রিয়া ছাড়াই একটি প্রভাবশালী মহল সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে রাস্তার ওপর দেয়াল নির্মাণ শুরু করেছে।

এদিকে, উক্ত রাস্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে—
১) সিভিল মামলা নং ৬৩/২০২০
২) মামলা নং ১৪০৯/২০২৪
৩) মামলা নং ১৫২৮/২০২৪

এ অবস্থায় মামলা নিষ্পত্তির পূর্বেই দেয়াল নির্মাণকে বেআইনি ও বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অবৈধ দেয়াল অপসারণ এবং পূর্বের মতো চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews