1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে দোল উৎসব উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বরিশালে দোল উৎসব উদযাপন

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৭ 0 বার সংবাদি দেখেছে
45
নিজস্ব প্রতিবেদক // সারা দেশের ন্যায়ে বরিশালেও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল পূর্ণিমা’ বা হোলি উৎসব পালিত হয়েছে। রমজান মাসের পবিত্রতার কথা মাথায় রেখে স্বল্প পরিসরে নগরীর শ্রীশ্রী শংকর মঠ সহ বিভিন্ন মন্দিরে এ উৎসব পালন করা হয় ।

শনিবার (১৫ মার্চ) সকালে মন্দির গুলোতে আবির মাখিয়ে দোল উৎসব পালন করেন। এ উপলক্ষে আবির রঙে রাঙিয়ে হোলি খেলায় মেতে উঠে সনাতন ধর্মের তরুণ-তরুণীসহ নানান বয়সের নারী পুরুষ।

দেখা গেছে, একে-অপরে আবিরের রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। এছাড়া উৎসব উপলক্ষে মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজনও করা হয় বলে জানা গেছে।

উৎসব উপলক্ষে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেছেন। পূজা ও কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করেন ভক্তরা।দোলযাত্রা ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সূচনা ঘটে বরিশাল শহরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews