1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আজ শনিবার দুপুরে সর্বস্তরের জনগনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সৈয়দ জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মাইনুল ইসলাম বাপ্পী, রাব্বী, আব্দুর সালাম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নগরীর মধ্যে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটার পথ রয়েছে। এ অংশের মধ্যেই রয়েছে জনবহুল এলাকা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, হাতেম আলী কলেজ চৌমাথা এবং রূপাতলী বাস টার্মিনাল। পায়রা সেতু উদ্বোধনের পর থেকে নগরীতে যানবাহনের চাপ দ্বিগুনের বেশি বেড়েছে। এ পয়েন্টগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাই নাগরিক নিরাপত্তা বৃদ্ধিতে অবিলম্বে হাতেম আলী কলেজ চৌমাথাসহ এসব পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews