1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিএনপির ঝটিকা মিছিল, আটক ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

বরিশালে বিএনপির ঝটিকা মিছিল, আটক ৫

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোটের দিন ঘিরে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নগরের বগুরা রোডে মহানগর বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়।

মিছিল থেকে ৬ ও ৭ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক (যুগ্ম আহ্বায়ক) জিয়া উদ্দিন সিকদারসহ নেতাকর্মীরা উপস্থিতিতে মিছিলটি বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে খামারবাড়ির সামনে গিয়ে শেষ করা হয়। তবে মিছিলের শেষ মুহূর্তে পুলিশ ধাওয়া দিয়ে তকদিরুল ইসলাম তন্ময় (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫) নামে দুজনকে আটক করে।

অপরদিকে এরআগে বৃহষ্পতিবার রাতে নগরের বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের তিন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে। পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, আটকরা সবাই কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া মামলার আসামি। আর ওই মামলাটিতে বেআইনি জনতায় নৈরাজ্য সৃষ্টির জন্য সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন ও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews