1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সড়কে জলাবদ্ধতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে সড়কে জলাবদ্ধতা

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে সকাল থেকেই মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার পর থেকে কখনো ভারি আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে।

 

বৃষ্টি অব্যাহত থাকলে শহরে অধিকাংশ শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

 

গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা।

 

বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে।

 

আগামী তিন দিন এ অবস্থা থাকতে পারে। এসময় বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে অবিরাম ভারী বর্ষণে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বরিশাল নগরীর বেশ কয়েকটি এলাকায়। বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে।

 

নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা লিটন বলেন, ‘সকাল থেকে টানা বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারছি না। রাস্তায় অনেক পানি জমা হয়েছে। ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করলে এমনটা হতো না।’

 

বটতলা এলাকার বাসিন্দা কহিনুর বলেন, ‘রাস্তায় হাঁটুসমান পানি। জরুরি কাজে বের হতে পারছি না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews