1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

বরিশালে সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক সাকুরা পরিবহনের চালক এবং হেলপারকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। 

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন মুলাদী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫) এবং অজ্ঞাতনামা মোটরসাইকেলচালকের আনুমানিক বয়স ৩০ বছর।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি গোলাম রসুল মোল্লা বলেন, গৌরনদী থেকে মোটরসাইকেলে করে মুলাদীগামী মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী সাকুরা পরিবহনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।

ওসি আরও বলেন, আটক সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি (৩৫) এবং হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারের (২৩) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews