1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের আভিযানিক সাফল্য, সাঁজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের আভিযানিক সাফল্য, সাঁজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অভিযানে ৬টি চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টার দিকে ঢাকার ভাটারা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোতয়ালী মডেল থানার এসআই মাজেদুল ইসলাম ও সহযোগীতায় ছিলেন এএসআই পিনাকি সিকদার।

অভিযুক্ত হলো আমিনুল ইসলাম শামীম। তিনি বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের বাসিন্দা নুরুল হক সিকদারের ছেলে।

জানা গেছে, ঢাকা, বরিশাল ও বাকেরগঞ্জের বিভিন্ন আদালতে প্রতারণার দায়ে অভিযুক্ত শামীমের বিরুদ্ধে ইতিপুর্বে ৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে তিনটি মামলায় বিপুল অর্থ প্রতারণায় ১০ মাস করে বিজ্ঞ আদালত তাকে সাজা প্রদান করেন। অথচ দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। এরই প্রেক্ষিতে ঢাকার নির্দিস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারে সক্ষম হয় বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের দুই চৌকস কর্মকর্তা।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ সক্রিয় অবস্থান ও অপরাধ দমনে নিরলসভাবে কার্যক্রম বাস্তবায়ন করছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews