1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল জেলা পুলিশের চৌকস কর্মকর্তাদের সম্মাননা প্রদান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল জেলা পুলিশের চৌকস কর্মকর্তাদের সম্মাননা প্রদান

  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮১ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার।। 
বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলা পুলিশের একাধিক কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন। চলতি বছরে সর্বোচ্চ ওয়ারেন্টের আসামি গ্রেফতার, মাদক দমন ও সন্ত্রাস নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার ২২ জন ওসি, এসআই ও এএসআইকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করায় বানারীপাড়া থানার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফয়জুল আলম শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন। উল্লেখ্য, তিনি এর আগে ২০২৫ সালেও একই ধরনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছিলেন।
সোমবার (১৩ এপ্রিল) বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় এই পুরস্কার তুলে দেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের কর্মকর্তাদের এ ধরনের স্বীকৃতি তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews