1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল নগরীতে অবৈধ বালু ভরাটের উৎসব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল নগরীতে অবৈধ বালু ভরাটের উৎসব

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে

শাহাদাত হোসেন রুবেল,বরিশাল।। 

বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ডের বেলতলা সংলগ্ন টেক্সটাইল সড়কে চলছে অবৈধ বালু ভরাটের উৎসব। দীর্ঘদিন ধরে সড়কের উপর ২০ ইঞ্চি পাইপ ফেলে রাখা হয়েছে, যা নগরবাসীর চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুর, ডোবা ও জলাশয় ভরাট করে দখলের মহোৎসব চালাচ্ছেন এক ‘বালুখেকো’ চক্র। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় পারভেজ নামের এক ব্যক্তি। তার মামা মামুন, একজন প্রভাবশালী ব্যবসায়ী, পুরো কার্যক্রমে মদদ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

জমির মালিকানা সম্পর্কে জানতে চাইলে পারভেজ জানান, “আমি ওয়ারিশ সূত্রে মালিক। আমার মামা সব জানেন, তিনিই কাজ করান।” তবে পরে মামা মামুনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “জলাশয় ভরাট করা সম্পূর্ণ বেআইনি। আমরা বিষয়টি অবগত হয়েছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এমন কার্যক্রম পরিবেশের ক্ষতি করছে এবং ভবিষ্যতে জলাবদ্ধতার ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ না এলে নগরীর পরিবেশ ও নাগরিক জীবন হুমকির মুখে পড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews