
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বরিশাল -৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে তিনি জামায়াতকে ভোট দিলে জান্নাতের নিশ্চয়তা প্রচারণার প্রসঙ্গে বলেন, আগেরবার জামায়াতের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ধানের শীষে ভোট দিয়েছে, তাহলে তাদের জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে। দুইজন ছাড়াও জামায়াতের আরো অনেকে ধানের শীষে ভোট দিয়েছিলো তাদের অবস্থা কি হবে?।
আপনারা ঘরের ছেলেকে ভোট দিন, যারা ১৭বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলো না এবং যাদের বাড়ি এখানে নয় তাদেরকে কেন ভোট দিবেন?। আমি আপনাদের সন্তান, ভাই। ঘরের ছেলেকে ভোট দিন। রাজিব আরো বলেন, শতাধিক মিথ্যা মামলার শিকার হয়ে পালিয়ে থাকতে হয়েছে আমাকে। অতীতের মতো আগামীতেও বিএনপির পাশে থাকতে জনগণকে আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের মাষ্টারহাট কাজী বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।
বিএনপি নেতা মোঃ সাজাহান দেওয়ানের সভাপতিত্বে যুবদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেছার উদ্দিন সফিক, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন, জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন, জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিল্টন, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইমুল ইসলাম মিল্লাত জমদার ও বৃহত্তর উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মাকসুদুর রহমান মিলন প্রমুখ।