1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টরে মিছিল থেকে তাকে আটক করা হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব ‘রাজবন্দী’র মুক্তি, সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ ‘এক দফা’ দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) এই কর্মসূচির আয়োজন করে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জেনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় মিছিল থেকে অন্তত ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সাতটি এলাকা থেকে মিছিল পরিচালনা করা হয়। বিএনপিসহ একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের শরিকরা আলাদাভাবে কালো পতাকা মিছিল করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews