1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি আন্দোলন করলে করুক, বাধা নেই: ওবায়দুল কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

বিএনপি আন্দোলন করলে করুক, বাধা নেই: ওবায়দুল কাদের

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে
35
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলন করলে করুক, বাধা নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কর্মসূচির আয়োজন করে দলের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটি।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে বিরোধী দল বিএনপি হচ্ছে ডামি দল। শোকে শোকে তারা পাথর হয়ে গেছে। তারা আন্দোলন করবে, জনতার ঢল নামবে- এসব শুনে ঘোড়াও হাসে। নিজেদেরকে নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে বিএনপি। শোকে পাথর দলটির নেতাকর্মীদের এখন ঘুম নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই, আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে। তাদের এখন কালো পতাকার মিছিল, এটা হলো শোক পালনের মিছিল। তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা পরাজয় বরণ করছি।’

তিনি বলেন, ‘কারাগারে আটক নেতাকর্মীদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বিএনপি। বিএনপির ২৫ হাজার নেতাকর্মী জেলে আছে। যারা ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে এবং প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে; তারাই জেলে গেছে। এরা আইনের সঙ্গে ফেস করুক। লিগ্যাল ব্যাটেল (যুদ্ধ) করুক।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জেলে এত লোক নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘১১ থেকে ১২ হাজারের মতো আছে’’। যারা অপরাধ করে জেলে গেছে। এখন তারা জাতিসংঘ দিয়েও বলাচ্ছে। লবিং ভালোই করে। লবিংয়ের ওস্তাদ এই দল।’

বিএনপি নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, স্থানীয় সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews