1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারনের অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
মাদকসেবীকে আটকের সময় ঢলে পড়লেন এএসআই, হাসপাতালে মৃত্যু ‘এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে’ মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর গৃহে দুর্ধর্ষ চুরি গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন গৌরনদীতে ৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শতাধিক পদের বিপরীতে ৪-৫ জন, ভারপ্রাপ্ত প্রশাসনে নলছিটি পৌরসভা—প্রতীকী অবস্থানে যুবক ঝালকাঠিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ গৌরনদীর টরকী বন্দরে লোকনাথ মন্দিরে দুর্ধর্ষ চুরি। গৌরনদীতে বিএনপি নেতার পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও ইফতার

ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারনের অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেফতার

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০৪ 0 বার সংবাদি দেখেছে
44
মোঃ ইয়াহিয়া শাকুর ,পটুয়াখালী জেলা প্রতিনিধি // পটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও সাথে থাকা টাকা লুট এবং বিবস্ত্র করে ভিডিও করে তা ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে লতাচাপলী ইউনিয়ন শ্রমীকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) রাতে শ্রমিক দল নেতাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।

গত ১৬ মার্চ উপজেলার মহিপুর থানা আওতাধীন আলীপুর বাজার সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্র ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, পটুয়াখালীর বাউফলের বাসিন্দা মশিউর, একজন মৎস্য ব্যবসায়ী, ব্যবসায়ীক কাজে তিনি আলীপুর থাকে। ঘটনার দিন তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হলে থ্রি পয়েন্ট এলাকায় আসলে হঠাৎ কয়েকজন মিলে তাঁকে হাত, পা বেধে আলীপুর টোলপ্লাজা সংলগ্ন আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ৫-৭ জনের একটি টিম তাঁকে মারধর শুরু করেন এবং তার সাথে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার ও এটিএম কার্ড নিয়ে যায়, কার্ড দ্বারা ২০ হাজার এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাঁর আত্মীয় স্বজন থেকে ফোন করে ৬০,০০০/- টাকা নিয়ে নেয়। টাকা দেওয়ার আগ মুহুর্তে তাঁকে শারীরিক নির্যাতন চালায় ও তাঁকে বিবস্ত্র করে ছবি তুলেন এবং ভিডিও ধারণ করেন অভিযুক্তরা পরে মোবাইল ফোনের মাধ্যমে অন্যত্র নারীদের ভিডিও কল করে তাঁকে উলঙ্গ করে দেখায়।

ভুক্তভোগী মশিউর রহমান জানান, আমাকে মারধর করার কারণে আমার শরীরে যখম আমি বয়ে বেড়াচ্ছি, আমাকে উলঙ্গ করে ভিডিও করে রেখেছে যা নিয়ে আমি সার্বক্ষণিক সামাজিকভাবে হেও হওয়ার সঙ্কায় রয়েছি। তাই আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান জানান, একজন ব্যবসায়ী’র সাথে এ ধরনের আচরণ আমি এবং আমার দলের অপছন্দীয় কাজ। দলের সিদ্ধান্ত পরিপন্থী কোনো কাজের দায়ভার দল নিবে না তাই তার বিরুদ্ধে যে অভিযোগ এ ব্যপারে খোঁজ নিচ্ছে দল, ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছি, তাকে আজকে আদালতে প্রেরণ করা হবে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews