1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভালো পাত্র খুঁজছেন সুবাহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভালো পাত্র খুঁজছেন সুবাহ

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // অভিনয় দিয়ে নয়, সমালোচনার মধ্য দিয়ে শোবিজে আলোচিত হন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। শুরুতে ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা, এরপর সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করে ছিলেন আলোচনার শীর্ষে। সবশেষ গত বছর ইলিয়াস-সুবাহ’র আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। আর নায়িকা সুবাহ’র অভিষেক হয় একই বছর শেষদিকে, প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’র মধ্য দিয়ে।

এবার একা জীবন থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন সুবাহ। আর সেজন্য ভালো পাত্রের সন্ধানও করছেন তিনি। শুধু তাই নয়, আর কোনো প্রেমের সম্পর্কে জড়াবেন না তিনি- এমনটাই জানালেন সুবাহ।

এই চিত্রনায়িকার ভাষ্য, ‘আপনারা আমার জন্য পাত্র দেখেন। ভালো পাত্রই তো পাচ্ছি না। এভাবে আর একা একা বিয়ে করে ফেঁসে যেতে চাই না। ভালো পাত্র পেলেই বিয়ে করব।’

এর মধ্যেই কিন্তু গুঞ্জন উঠেছে আপনি প্রেম করছেন? ‘কত মানুষই তো কত কথা বলে। সবশেষে দেখা যায়, কথাগুলো মিথ্যে। আমি ওসব নিয়ে ভাবি না। তবে এটুকু বলব, গুঞ্জন তো গুঞ্জনই। এবার বিয়ে হবে পরিবারের পছন্দে। আর ভালো পাত্রের সন্ধানে আছি।

 

 

twitter sharing button

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews