1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৮ 0 বার সংবাদি দেখেছে
60

আন্তর্জাতিক ডেস্ক // ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদমাধ্যম খালিজ টাইমস রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিতই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

এদিকে, মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews