1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মির্জাগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে শ্রমিককে কুপিয়ে জখমের অভিযোগ। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

মির্জাগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে শ্রমিককে কুপিয়ে জখমের অভিযোগ।

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৩ 0 বার সংবাদি দেখেছে
33

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন বাজিতা গ্রামে ৮ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি’র সিনিয়র ত্যাগী কর্মীকে কুপিয়ে জখম পড়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল আনুমানিক ৯:৩০ এর সময় শিশুর বাজার এর দক্ষিণ পাশে কবিরের কাঠের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আবু হানিফ জোমাদ্দার (৪৫) হলেন ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন জোমাদ্দারের ছেলে। আহত আবু হানিফ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আবু হানিফ জানান আওয়ামী দোসর মোঃ শামীম ও শহীদ তাদের এলাকার নব নির্মাণকৃত ২ টি কালবাট গাছ ফেলে ভেঙে ফেলে। এতে বাধা প্রদান করিলে শামীম, শহীদ সহ আর ১০/১২ জন মিলে হত্যার উদ্দেশ্যে শাবল, কুড়াল, ক্ষন্তা ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আরো জানা যায় শামীম ও শহীদ ওই এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত আছে বলেও অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews