1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে বেদে সম্প্রদায়ের ওপর হামলা, আহত ৫, প্রতিবাদে বিক্ষোভ মিছিল। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

মেহেন্দিগঞ্জে বেদে সম্প্রদায়ের ওপর হামলা, আহত ৫, প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪০ 0 বার সংবাদি দেখেছে
42

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। 
মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে বেবাইজ্জার খালে দ্রুত গতিতে ট্রলার চালানোর প্রতিবাদ করায় বেদে সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৫ জন বেদে আহত হয়েছেন। আহতেরা হলেন– শরিফ সরদার (২২), শাহেব আলী (২৫), বারেক সরদার (৫০), নিজাম সরদার (১৮), আছিয়া বেগম (৩৮)। তাঁদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সবাই দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বেদেপল্লির বাসিন্দা। আহতদের অভিযোগ তাদের উপর হামলা করেছে দক্ষিন উলানিয়ার কবির সরদার, মাইদুল সরদার, বাদশাসহ ১০/১২ জনে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় কালীগঞ্জ ব্রিজের গোড়ায় বেবাইজ্জার খালের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। বেদে জোনাব সরদার ও আছিয়া বেগম জানান, কালীগঞ্জ আর লালগঞ্জ এর মধ্যেবর্তী বেবাইজ্জার খালের মধ্যে গড়ে উঠেছে বেদে সম্প্রদায়ের বিশাল আবাসস্থল। যেখানে প্রায় একহাজার বেদে সম্প্রদায়ের বসবাস করে আসছেন। তাদের মধ্যে চার শতাধিক ভোটার রয়েছে। ওই খাল দিয়ে অভিযুক্তরা বেপরোয়া গতিতে ট্রলার চালায়। এর ফলে বেদে সম্প্রদায়ের নৌকায় থাকা ভাত তরকারি এবং তাদের শিশু ছেলে মেয়ে খালের মধ্যে পড়ে যায়। তাদেরকে স্লোভাবে চালানঁর জন্য একাধিকবার অনুরোধ করলেও তারা শুনেননি। উল্টো জেদ করে আরো বেপরোয়া গতিতে ট্রলার চালাতে থাকলে ঘটনার দিন সকালে বেদে সম্প্রদায়ের লোকজন প্রতিবাদ করলে অভিযুক্তরা বিরাট দলবল নিয়ে হামলা চালায়। বেদে সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শুক্রবার বিকালে দক্ষিণ উলানিয়া ইউনিয়নে বেদে সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ মিছিল করেন। আহত বেদে শরীফ সরদার বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা। এ কারণে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বেদে সম্প্রদায়ের সাথে মারামারির সংবাদ পেয়েছি। এই ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews