1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ভ্রাম্যমান আদালতের ওপর হামলা: ১৫০ জেলেকে আসামি করে মামলা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেহেন্দিগঞ্জে ভ্রাম্যমান আদালতের ওপর হামলা: ১৫০ জেলেকে আসামি করে মামলা!

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // বরিশালের মেহেন্দিগঞ্জে তেতুলিয়া নদীতে মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযা‌নে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় ১৫০ জেলেকে আসামি করে মামলা করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাতে করা মামলায় অজ্ঞানামা ১৫০ জন জেলেদের আসামি করা হয়েছে।

 

আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং হামলা করে আহত করার অভিযোগ আনা হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন বাদী হয়ে এ মামলা ক‌রেন। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানান, মামলা এজাহার করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এদিকে ঘটনার পরেরদিন গ্রেফতার আতংকে তেতুলিয়া নদীতে ছিলো জেলে শুন্য। মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিস সহকারী মোঃ সিদ্দিকুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তেতুলিয়া নদীতে অভিযানে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

 

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ নিধনের অভিযোগে ১২টি জেলে নৌকা এবং প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন ভ্রাম্যমাণ আদালতের টিম। এতে জেলেরা ক্ষিপ্ত হয়ে সঙ্ঘবদ্ধ হয়ে প্রায় ১৫০ থেকে ২০০ জেলে ইটপাটকেল এবং লাঠিসোটা হাতে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের টিমের উপর হামলা চালিয়ে জব্দ করা ১২টি নৌকা আর ১০ হাজার মিটার জাল ছিনিয়ে নেয়। ভ্রাম্যমাণ আদালতের টিমের সদস্য উপজেলা মৎস্য অফিসার মোঃ কামাল হোসেন বলেন, জেলেরা সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে নৌকা আর জাল ছিনিয়ে নেয়, তাদের হামলায় ৩ জন আহত হয়েছে। পরে অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews